মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার 

রাজশাহীতে ঢাকাগামী বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। ছবি : সংগৃহীত
রাজশাহীতে ঢাকাগামী বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। ছবি : সংগৃহীত

রাজশাহী থেকে ঢাকাগামী বাসের শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এর ফলে বিকেল সাড়ে ৪টা থেকে এ রুটে বাস চলাচল শুরু হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এই ঘোষণা দেন রাজশাহীর পরিবহন মালিকরা।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাস মালিক ও শ্রমিকদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ১০ মিনিটে এই বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে বিকেল ৪টা থেকে বাস চলাচল নির্বিঘ্ন করতে সম্মত হয়েছে। তবে এখন পর্যন্ত রেজুলেশন তৈরি হয়নি। রেজুলেশন হলে বিস্তারিত বিস্তারিত জানানো হবে ।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। দুই দিন পর মালিকপক্ষের আশ্বাসে বাস চালু হলেও, প্রত্যাশিত বেতন-ভাতা না পাওয়ায় ২২ সেপ্টেম্বর ফের কর্মবিরতি শুরু করেন তারা। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত একতা ট্রান্সপোর্ট ছাড়া অন্য কোনো দূরপাল্লার বাস চলেনি। পরে বেতন বাড়ানো হলেও শ্রমিক-মালিক দ্বন্দ্ব রয়েই যায়।

২৫ সেপ্টেম্বর রাতে শ্রমিকরা খোরাকি ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করাসহ পুনরায় সাত দফা দাবি উপস্থাপন করে। এ নিয়ে ঢাকাগামী বাস কাউন্টারের ব্যবস্থাপকদের সঙ্গে শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরেই ওই রাত থেকেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।

অবশেষে দফায় দফায় বৈঠকের পর সোমবার উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে উত্তরের এ তিন জেলা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X