কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ এএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রকে রুখতে পারবে না : গয়েশ্বর

নিজ বাড়িতে শারদীয় দুর্গোৎসব উদযাপন অনুষ্ঠানে কথা বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
নিজ বাড়িতে শারদীয় দুর্গোৎসব উদযাপন অনুষ্ঠানে কথা বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের ঐক্যই গণতন্ত্র রক্ষার মূল শক্তি। কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান কিংবা ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রুখতে পারবে না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবনে দুর্গাপূজার প্রথমদিন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী শক্তি সঞ্চয় করছে। তারা চায় না এদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। তারা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। তবে জনগণ গণতন্ত্রে বিশ্বাসী, তাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে এসব ষড়যন্ত্র ভেসে যাবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাধীনতা রক্ষা করতে হলে গণতন্ত্রকে সুসংহত করা ছাড়া কোনো বিকল্প নেই। সরকারের সদিচ্ছা আর জনগণের দৃঢ় অবস্থান থাকলে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা শেষ পর্যন্ত পরাজিত হবেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দুর্গাপূজা এখন আর শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করা সবার দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সালাহ উদ্দিন বাবু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, তেগারিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি খোরশেদ জমিদার, সাধারণ সম্পাদক হাজি সামিউল্লাহ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল সভাপতি পাভেল মোল্লাসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X