কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আবারও বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে দুটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করা হয়।

জেলেদের তথ্য অনুযায়ী, আটক হওয়া ট্রলার দুটি টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাটের মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন। ট্রলার ও জেলেদের রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

মিয়ানমারের রাখাইনের অধিকাংশ এলাকায় নিয়ন্ত্রক ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পরিচালিত ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’-এর মাধ্যমে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওয়েবসাইটে আরাকান আর্মি দাবি করেছে, বাংলাদেশি দুটি ট্রলার মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার কারণে তাদের আটক করা হয়েছে।

কায়ুখখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, সাগরে মাছ শিকারে যাওয়া কয়েকটি ট্রলার ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মি সদস্যরা দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়েছে। এখনো আমাদের বেশিরভাগ ট্রলার ফেরেনি।

অন্য এক ট্রলার মালিক মোহাম্মদ রফিক জানান, এর আগেও আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের আটক করেছে। এখনো অনেক জেলে তাদের হেফাজতে রয়েছে। আবারও আমাদের ট্রলারে হানা দেওয়ায় নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা বিপজ্জনক হয়ে উঠেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, বিষয়টি একাধিক মাধ্যমে তিনি জেনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X