কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে ফিলিং স্টেশন বিস্ফোরণে দগ্ধ ব্যবস্থাপকের মৃত্যু

সিলেটে ফিলিং স্টেশন বিস্ফোরণে দগ্ধ ব্যবস্থাপকের মৃত্যু

সিলেট নগরীর মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে কমপ্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে ব্যবস্থাপক রুমেল সিদ্দিক নামে এক ব্যাক্তি ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুমেল। সিলেটের এয়ারপোর্ট থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা ছিলেন রুমেল সিদ্দিক। তিনি ওই পেট্রোল পাম্পের ব্যাবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

রুমেলের চাচাতো ভাই আহমেদ শাহনুর কালবেলাকে বলেন, ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে আমার ভাই আজ রাত সাড়ে ৭টার দিকে মারা যান। লাশ রাতেই আমরা ঢাকা থেকে সিলেটে নিয়ে আসার চেষ্টা করছি।

নগরীর ওই ফিলিং স্টেশনে গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণের ঘটনায় মোট ৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৭ জন ফিলিং স্টেশনের কর্মচারী ও ২ জন পথচারী। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দগ্ধ ৯ জনকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের শরীরের ১৫ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

দগ্ধ অন্যরা হলেন, শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, ইমন ও মুহিন; সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাঁওয়ের বাদল দাস, সদর উপজেলার জাঙ্গাল এলাকার তারেক আহমদ ও রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া ও লুৎফুর রহমান।

ফিলিং স্টেশনের মালিক আফতাব আহমদ লিটন জানান, সন্ধ্যার পর কার্যক্রম শেষ করে সবাই পাম্প বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কমপ্রেসর কক্ষের একটি বাল্ব চেক করার সময় বিস্ফোরণ ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১১

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১২

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৩

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৬

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৭

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৮

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৯

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

২০
X