কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৪:২৯ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

কেশবপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র সচিব। ছবি : কালবেলা
কেশবপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র সচিব। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজার মহানবমীতে যশোরের কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি পৌর এলাকার ত্রিপল্লী সার্বজনীন দুর্গাপূজা মন্দির, কেশবপুর সার্বজনীন শ্রীশ্রী হরিতলা মন্দির, শ্রীগঞ্জ কালীতলা মন্দির ও কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে নাসিমুল গণি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা, যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে আপনাদের উষ্ণ অভিনন্দন জানাই। আমরা যেন পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে বসবাস করতে পারি—সেজন্য যত ধরনের সহায়তা দরকার, সেটি করা হবে।

তিনি বলেন, দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই। দুর্গাপূজা আনন্দের সঙ্গে উদযাপন করছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ। সুষ্ঠু ও নির্বিঘ্নে এ উৎসব যাতে উদযাপন হয়, সেজন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল। পুলিশদের বেতন দিয়ে রেখেছি তো জনগণের নিরাপত্তা বিধান করার জন্য। সেই কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যত শক্তি রয়েছে, সেটা প্রয়োগ করা হচ্ছে।

পরিদর্শনকালে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক ও কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনসহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১০

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১১

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১২

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৩

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৪

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৫

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৭

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৮

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৯

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

২০
X