ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল চুরির পর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

বাঙালি নদী। ছবি : সংগৃহীত
বাঙালি নদী। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল চুরি করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে বাঙালি নদীতে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক চোরের (৪৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বথুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বথুয়াবাড়ী বাজারে এক অজ্ঞাত ব্যক্তি পথচারীর মোবাইল চুরি করে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে ধাওয়া দিলে আত্মরক্ষায় দৌড়ে বথুয়াবাড়ী শ্মশানঘাট এলাকায় গিয়ে বাঙালি নদীতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর তার মৃতদেহ পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত হয়নি।

এ বিষয়ে ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, মোবাইল চুরি করে পালানোর সময় নদীতে ঝাঁপ দিলে অজ্ঞাতনামা এক ব্যক্তি ডুবে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X