বগুড়া ব্যুরো
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নিহত রাহুলের পরিবারের পাশে তারেক রহমান

রাহুলের বাড়িতে যান আতিকুর রহমান রুমন। ছবি : কালবেলা
রাহুলের বাড়িতে যান আতিকুর রহমান রুমন। ছবি : কালবেলা

বগুড়ায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে শহরের কৈগাড়ি এলাকায় রাহুলের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’ -এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এ সময় রাহুলের বিধবা মায়ের প্রতি সমবেদনা জানিয়ে তাকে অর্থ সহায়তা ও সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আতিকুর রহমান রুমন জানান, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকাণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যথিত হয়েছেন।

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করে। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামিল হোসেন নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। তবে অন্য আসামিরা এখনো পলাতক।

ঘটনার দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুবদল নেতার হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। দলের পক্ষ থেকে বলা হয়, বিএনপি একটি শান্তপ্রিয় দল। বিএনপি কখনোই বিশৃঙ্খলা চায় না। সব সময় সরকারকে সহযোগিতা করতে চায়। রাহুল সরকারের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X