রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সবাইকে নিয়েই আগামীর দেশ গঠন করা হবে : কফিল উদ্দিন

উঠান বৈঠকে এম কফিল উদ্দিন আহমেদসহ উত্তর বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
উঠান বৈঠকে এম কফিল উদ্দিন আহমেদসহ উত্তর বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমাজের সব শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখান মুন্সি মার্কেট পূর্ব আজমপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

কফিল উদ্দিন আহমেদ বলেন, বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন দল করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও শান্তির বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার নির্বাচন ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছিল। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

কফিল উদ্দিন আহমেদ উল্লেখ করেন, তারেক রহমান আগামীর বাংলাদেশ গঠনে ৩১ দফা ঘোষণা দিয়েছেন। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, উত্তরা পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দন, পূর্ব থানার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ মাস্টার, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মাসুদ মিয়া, মোসলেম, রফিক, মোক্তার, দক্ষিণখান থানা বিএনপির নেতা ইমরান, মঞ্জু, মতি, সেলিম সরকার, নিপু সরকার, ৪৯ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর বেপারি, পূর্ব থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান, যুগ্ম আহ্বায়ক ইফরান, বিমানবন্দর থানা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিকসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X