সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৮ জন

জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন শিশু-কিশোররা। ছবি : কালবেলা
জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন শিশু-কিশোররা। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন ৮ জন শিশু-কিশোর। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে তারা এ পুরস্কার পান।

শুক্রবার (৩ অক্টোবর) কুলাসার মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা কাজী মহিউদ্দিনের সভাপতিত্বে আলা উদ্দিন নিশাদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়ো ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ একরামুল হক হারুন, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. গোলাম কিবরিয়া টিপুসহ অনেকে।

আয়োজক সূত্রে জানা গেছে, এলাকার ৮টি মসজিদে ৬ থেকে ১৮ বছর বয়সী মোট ২০০ শিশু-কিশোর টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ৮ জন শিশু-কিশোর পুরো ২০০ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করতে সক্ষম হয়। তাদেরকে ৮টি নতুন বাইসাইকেল উপহার দেওয়া হয়।

এ ছাড়া যারা এক-দুই ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারেনি, এমন ১৪০ জন শিশু-কিশোরকে শিক্ষা উপকরণ (ব্যাগ ও খাতা-কলম) পুরস্কার হিসেবে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X