বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

কেন মৌকে দেখে পালিয়ে যান পরীমণি?

পরীমণি ও মৌ । ছবি : সংগৃহীত
পরীমণি ও মৌ । ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি কাজের বাইরেও ব্যক্তিজীবনের খুঁটিনাটি নিয়ে সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন। ভক্তদের কৌতূহলের শেষ নেই তাকে ঘিরে। সম্প্রতি প্রথমবারের মতো নিজের জীবনের অজানা এক ঘটনা প্রকাশ করে সবাইকে চমকে দিলেন তিনি। নায়িকার স্বীকারোক্তি প্রখ্যাত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে সামনে দেখেই একসময় হঠাৎ পালিয়ে গিয়েছিলেন তিনি! ভক্ত মনে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলে কেন এমনটা করেছিলেন পরীমণি?

দেশের এক গণমাধ্যমের পডকাস্ট অনুষ্ঠানে উঠে আসে পরীমণির জীবনের অজানা নানা গল্প ।

সেখানে পরী জানান, ছোটবেলায় নাচ শেখার জন্য একটি স্কুলে ভর্তি হয়েছিলেন; সেখানে বিখ্যাত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখেন পরীমণি। এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ভয়ে-লজ্জায় ক্লাস ছেড়ে পালিয়ে যান, আর ফেরেননি। প্রায় ১০০ মিনিটের এই পর্বে পরীমণি তার ব্যক্তিগত জীবনের অনেক না বলা কথা তুলে ধরেছেন।

পডকাস্টে পরীমণি জানান, এখন তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন, যা আগে করতেন না। তার দুই সন্তান পুন্য ও প্রিয়মের জন্যই তার জীবনে এই পরিবর্তন এসেছে। আগে সঞ্চয়ের কোনো অভ্যাস না থাকলেও এখন তিনি নিয়মিত সঞ্চয় করছেন সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে।

মজার ছলে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন পূণ্য ও প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X