মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাড়াটে লোক দিয়ে নিজ দোকানেই ডাকাতি

স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন বিভিন্ন তথ্য তুলে ধরেন। ছবি : কালবেলা
স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন বিভিন্ন তথ্য তুলে ধরেন। ছবি : কালবেলা

মানিকগঞ্জ শহরের অভি অলংকার নামের স্বর্ণের দোকানে লুটের নাটক সাজিয়ে শেষমেশ নিজেই ফেঁসে গেলেন দোকান মালিক শুভ দাস। এ ঘটনায় শুভ দাস ও তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন।

গ্রেপ্তার চারজন হলেন- দোকানের মালিক শুভ দাস (৩৫), তার বন্ধু আমানত হোসেন রানা (২৭), সোহান মিয়া (২১), মো. শরীফ খান (২২), মো. সবুজ মিয়া (২৭) এ ঘটনার সঙ্গে জড়িত একজন পলাতক রয়েছে।

পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন বলেন, শহরের পশ্চিম দাশড়ার স্বর্ণকারপট্টির পান্ডব ভবনের নিচ তলায় অবস্থিত অভি অলংকার নামের দোকান। গত শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দোকানের মালিক শুভ দাসকে ছুরিকাআঘাত করে ৩৯ দশমিক ৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাত দল।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। একপর্যায়ে ডাকাতদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিরা জানায়, স্বর্ণ দোকানের মালিক শুভ দাসের কথায় তারা ডাকাতির এ নাটক করেছে। দোকান মালিক শুভ দাস জড়িত থাকার বিষয়টি তারা প্রমাণ দিতে সক্ষম হয়।

ইয়াছমিন খাতুন বলেন, দোকানের মালিক শুভ দাসের মূল উদ্দেশ্য ছিল তার কাছে রক্ষিত বিভিন্ন গ্রাহকের স্বর্ণ আত্মসাত করা। তার বন্ধু মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানার সঙ্গে বুদ্ধি করে নিজের দোকানেই ডাকাতি করে স্বর্ণ আত্মসাত করতে চেয়েছিল। তার বন্ধু এ ঘটনার জন্য ৫ লাখ টাকায় চুক্তি করে। শুভ ও আমানত চারজনকে সঙ্গে নিয়ে এ ডাকাতির নাটক সাজানো হয়।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১০

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১১

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১২

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৩

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৪

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৫

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৬

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৭

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৮

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৯

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

২০
X