তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুসহ দুজন নিহত

সিরাজগঞ্জের তাড়াশে শিশুসহ দুজন নিহতের ঘটনায় স্বজনরা হাসপাতালে। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের তাড়াশে শিশুসহ দুজন নিহতের ঘটনায় স্বজনরা হাসপাতালে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে ভটভটির ধাক্কায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাড়াশ পৌর এলাকার নওগাঁ-তাড়াশ আঞ্চলিক সড়কের উলিপুর মহল্লার মোড়ে এ ঘটনা ঘটে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, তাড়াশ পৌর সদরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) ও কোহিত মহল্লার মৃত বাহাদুর আলীর ছেলে হাইপোত আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সাপ্তাহিক নওগাঁ হাটে হাঁস-মুরগি বিক্রি করার জন্য তাড়াশ থেকে অটোরিকশা করে বাজারে যাচ্ছিলেন হাইপোত আলী ও জনি। পথে পৌর এলাকার উলিপুর মহল্লার মোড়ে অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাদের চাপা দেয়।

এতে হাইপোত ও শিশু জনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X