পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা জীবন দেয়নি : সারজিস

পঞ্চগড় জেলাজুড়ে লংমার্চের পথসভায় বক্তব্য রাখছেন সারজিস আলম। ছবি : কালবেলা
পঞ্চগড় জেলাজুড়ে লংমার্চের পথসভায় বক্তব্য রাখছেন সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা জীবন দেয়নি। কয়জন রাজনীতিবিদের ছেলে-মেয়ে মরেছে, হিসাব করে দেখেন।

তিনি বলেন, জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষ, শ্রমিক ও তাদের সন্তানরা। মাঝখানে ফায়দা লুটে কতিপয় রাজনীতিবিদ।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলা জুড়ে লংমার্চের পথসভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, কেন্দ্র থেকে জেলা-উপজেলা পর্যন্ত একই চিত্র। প্রত্যেক জেলা উপজেলায় ৫/১০ জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারী, মাদককারবারি আছে যারা সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে।

এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৫ উপজেলার নেতাকর্মী, জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার দুপুর ১২টা থেকে পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠে থেকে শুরু হওয়া এ লংমার্চে অংশ নেয় ৫ উপজেলার নেতাকর্মীরা সহস্রাধিক মোটরসাইকেল। এতে মাইক্রোবাস ও পিকআপের বহরও দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X