পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

কুয়াশা আর শিশিরে হেমন্তেই শীতের হাতছানি

লালমনিরহাটের পাটগ্রামে ঘন কুয়াশা জানান দিচ্ছে শীত আসতে আর বেশিদিন বাকি নেই। ছবি : কালবেলা
লালমনিরহাটের পাটগ্রামে ঘন কুয়াশা জানান দিচ্ছে শীত আসতে আর বেশিদিন বাকি নেই। ছবি : কালবেলা

ষড়্ঋতুর এই বাংলাদেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতি সাজে নিত্যনতুন রূপে। এখন হেমন্তের সকাল, দূর্বাঘাসে ঝরে পড়া শিশিরবিন্দু, ধানের পাতায় ঝুলে থাকা মুক্তার মতো কণা জানিয়ে দিচ্ছে শীত আসতে আর বেশিদিন বাকি নেই।

ভোরবেলার হালকা কুয়াশা, বিলে ফুটে থাকা শাপলা, আর পাটগ্রামের মাঠে পাকা ধানের সোনালি রঙ যেন পুরো প্রকৃতিকে করে তুলেছে আরও স্নিগ্ধ। কৃষকের ঘরে নতুন ধানের গন্ধে ভরে উঠেছে বাতাস। বাড়ির উঠানে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিউলি আর বেলি ফুলের গন্ধ নির্মল করছে গ্রামীণ পরিবেশ। পথের ধারে পাখির কিচিরমিচির শব্দে ভরে উঠছে হেমন্তের সকাল।

পাটগ্রাম উপজেলার উফারমাড়া গ্রামের শিক্ষক ইমদাদুল হক মোল্যা বলেন, ‘হেমন্ত এলেই আমরা বুঝি, নবান্ন আর নতুন ধানের পিঠার মৌসুম চলে এসেছে। এই সময়টা যেন গ্রামের প্রাণ ফেরানোর ঋতু।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পাটগ্রাম উপজেলার ঘরে ঘরে পাতলা কাঁথা, চাদর ও কম্বল খাটে জায়গা পেতে শুরু করেছে। দিনে রোদ থাকলেও রাত নামলেই হালকা শীতের অনুভূতি বাড়ছে, বিশেষ করে মধ্যরাতের পর শীতের আমেজ আরও ঘন হয়ে উঠছে।

এদিকে ঋতু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতির চিত্রও। কৃষকের ঘরে নতুন ধান, গুড় বিক্রি, আর নতুন কর্মসংস্থানের সুযোগে প্রাণ ফিরে পাচ্ছে পাটগ্রামের অর্থনীতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X