ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

নিহত নাজমুল হক। ছবি : সংগৃহীত
নিহত নাজমুল হক। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় নাজমুল হক নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন তিনি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদে ডাকাতি রোধে টহল চলছিল। এ সময় সড়কের পাশে পুলিশের গাড়িটি রেখে ট্রাকচালকের সঙ্গে কথা বলছিলেন পুলিশ সদস্যরা। ময়মনসিংহ থেকে ভৈরবগামী একটি ট্রাক পুলিশের গাড়িতে পেছন থেকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে সড়কের পাশে উল্টে যায়।

এ ঘটনায় পুলিশ কনস্টেবল নাজমুল হক, এএসআই বিল্লাল মিয়া ও আরেকজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজমুল হককে মৃত ঘোষণা করেন।

ভৈরব হাইওয়ে থানার (ওসি) সাহাবুর রহমান কালবেলাকে বলেন, দায়িত্ব পালনকালে বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল হক গুরুতর আহত হয়ে মারা গেছেন। বুধবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X