সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধাপরাধ মামলায় কারাবন্দির মৃত্যু

যুদ্ধাপরাধ মামলার কারাবন্দি আসামি  সুরত আলী গাজী। ছবি : সংগৃহীত
যুদ্ধাপরাধ মামলার কারাবন্দি আসামি সুরত আলী গাজী। ছবি : সংগৃহীত

একাত্তরের যুদ্ধাপরাধ মামলার কারাবন্দি আসামি সাতক্ষীরার সুরত আলী গাজী (৮০) মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সুরত আলী গাজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর গ্রামের মৃত শের আলী গাজীর ছেলে। ১৯৭১ সাতক্ষীরার মুক্তিযুদ্ধের সময় শ্যামনগরের সুরেন্দ্রনাথ মন্ডলকে হত্যার অভিযোগে দায়েরকৃত যুদ্ধাপরাধ মামলার তিনি অন্যতম আসামি।

এর আগে গত ২১ আগস্ট পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা শ্যামনগর উপজেলার তারানীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২১ আগস্ট বাড়ি থেকে গ্রেপ্তারের পর সাতক্ষীরা কারাগার হতে যুদ্ধাপরাধী সুরত আলীকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। নানাবিধ শারীরিক জটিলতায় ভুগতে থাকায় সম্প্রতি কারা কর্তৃপক্ষ তাকে ঢামেকে ভর্তি করে। বৃহস্পতিবার দুপুরের পর তার মৃত্যু হয়। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X