রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ধূমপান নিষিদ্ধ করে ‘যুগান্তকারী আইন’ পাস

মালদ্বীপের একটি সৈকত। ছবি : সংগৃহীত
মালদ্বীপের একটি সৈকত। ছবি : সংগৃহীত

ধূমপান নিয়ে যুগান্তকারী আইন পাস করেছে মালদ্বীপ। দেশটিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তামাক নিষিদ্ধ করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর করা হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মালদ্বীপ সরকার ১ নভেম্বর থেকে একটি যুগান্তকারী ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এর আওতায় ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর দেশটিতে তামাকজাত পণ্য কিনতে, ব্যবহার করতে বা বিক্রি করতে পারবে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো ‘জনস্বাস্থ্য রক্ষা করা এবং একটি ধূমপানমুক্ত প্রজন্ম তৈরি করা।’

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর উদ্যোগে নেওয়া এই আইনে বলা হয়েছে, ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কোনো ব্যক্তিকে মালদ্বীপে তামাকজাত পণ্য বিক্রি, কেনা বা ব্যবহার করতে দেওয়া হবে না।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য এবং বিক্রেতাদের ক্রেতার বয়স যাচাই করার বাধ্যবাধকতা থাকবে। এছাড়াও, এই নিয়ম শুধু স্থানীয়দের জন্য নয়, মালদ্বীপ ভ্রমণকারী বিদেশি পর্যটকরাও এর আওতায় থাকবেন।

মালদ্বীপ সরকার আরও জানিয়েছে, দেশটিতে ই-সিগারেট এবং ভ্যাপিং পণ্যের আমদানি, বিক্রি, বিতরণ, মালিকানা ও ব্যবহার— সবকিছুই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি করলে ৫০ হাজার রুপিয়া (প্রায় চার লাখ টাকা) জরিমানা করা হবে, আর ভ্যাপিং ডিভাইস ব্যবহার করলে ৫,০০০ রুপিয়া (প্রায় ৪০ হাজার টাকা) জরিমানা গুনতে হবে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে একই ধরনের প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা এখনো সংসদীয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এছাড়া নিউজিল্যান্ড প্রথম এমন আইন প্রণয়ন করেছিল। কিন্তু ২০২৩ সালের নভেম্বরেই দেশটি এ আইন বাতিল করে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X