চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নিজ ঘরের সামনে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিজ ঘরের সামনে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাড়ির ঘরের সামনে ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে হালিশহর মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক আকবর ওই এলাকার আবদুর রহমানের ছেলে। তিনি সেখানকার একটি স্ক্র্যাপের দোকানে কাজ করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আকবর ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন, পরে তাকে ছুরিকাঘাত করা হয়। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।‌

নিহত আকবরের ছোট বোন সায়মা জানান, তাদের প্রতিবেশী রানা নামে এক যুবক পাওনা টাকা আদায়ের জন্য তার এক বন্ধুর মোটরসাইকেল রেখে দিয়েছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় আকবর ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন, পরে তাকে ছুরিকাঘাত করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বলেন, পরিবারের সদস্যরা রাত সাড়ে ১১টার দিকে আকবরকে হাসপাতালে নিয়ে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার কালবেলাকে বলেন, টাকা পয়সার লেনদেনের দ্বন্দ্বে আকবর নামে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। দাফন শেষে নিহতের পরিবার মামলা করবেন বলে আশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X