পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বাংলাদেশি কৃষকের ৫ গরু নিয়ে গেল বিএসএফ

ফেনীর রাঙ্গামাটিয়া সীমান্ত। ছবি : কালবেলা
ফেনীর রাঙ্গামাটিয়া সীমান্ত। ছবি : কালবেলা

ফেনীর পরশুরামের রাঙ্গামাটিয়া সীমান্তের শূন্যরেখা অতিক্রম করায় বাংলাদেশিদের ৫টি গরু ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গরুগুলো নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত সীমান্তের কাছে পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামে প্রতিদিনের মতো গরুগুলো মাঠে রেখে যান কৃষকরা। সন্ধ্যায় গরুগুলোকে কৃষকরা ঘরে আনতে গিয়ে দেখে সেখানে নেই। এ সময় তারা বিষয়টি বিজিবির সুবার বাজার বিওপিতে জানান।

বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করায় গরুগুলোকে তারা ধরে নিয়ে গেছে।

পশ্চিম রাঙ্গামটিয়া গ্রামের বাসিন্দা আবদুল মান্নান জানান, সন্ধ্যার দিকে গরুগুলোকে বিএসএফ ধরে নিয়ে যায়। এর মধ্যে মো. মোস্তফার ১টি, ইদু মিয়ার ২টি ও ডিএম সাহেবনগর গ্রামের জামাল উদ্দিনের ২টি গরু রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, হঠাৎ করে সীমান্তে গরু পাচারকারীরা সক্রিয় হয়েছে। গত কিছুদিন ধরে রাঙ্গামাটিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনছে চোরাকারবারিরা।

এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করায় তারা গরুগুলো আটক করে। গরুগুলো ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X