হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাসে মোবাইল ব্যবহারে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের নির্দেশনা

হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ফটক। ছবি : কালবেলা
হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ফটক। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাস চলাকালে মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ প্রশাসন।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এইচএস সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের সব শ্রেণির ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজের কার্যক্রম চলাকালীন অবস্থায় কোনো শ্রেণিকক্ষে বা পাঠদান চলার সময় স্মার্ট মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রয়োজনে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে বাটন মোবাইল ব্যবহার করতে পারবেন। এ ছাড়াও, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ছাত্রছাত্রীদের মনোযোগ ধরে রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী ক্লাসে মোবাইল ব্যবহার করায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছিল। যা রোধে এই পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে প্রশাসন।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের একাংশ কলেজ প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এটি শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। তারা অভিমত প্রকাশ করেন, একইভাবে যেন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নিয়ম চালু করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X