কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে রেললাইন বাস্তবায়ন এবং দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে রেললাইন বাস্তবায়ন এবং দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবানে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (১৫ নভেম্বর) শহরের পায়রা চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, পার্শ্ববর্তী মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহরে কোনো রেললাইন নেই। জেলা সদরে এখনো মেডিকেল কলেজ স্থাপিত হয়নি, আর উচ্চশিক্ষার জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এ ছাড়া সকল সড়ক ও নবগঙ্গা নদী সংস্কার এবং ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণের জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তাগণ বলেন, রেললাইন সংযোগ থাকলে ঝিনাইদহের কৃষি, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসা খাতে বিপুল উন্নয়ন ঘটবে। ঝিনাইদহের জনগণ আর অবহেলিত থাকতে চায় না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক উপাধ্যক্ষ এন.এম শাহজালাল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জজ কোর্টের পিপি এস এম মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেনদ্রীয় কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু।

এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আকিদুল, মানবাধিকার কর্মী হাফিজুর রহমান, অধ্যক্ষ মহব্বত হোসেন, রেললাইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১০

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১১

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১২

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৪

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৫

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৬

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৭

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৮

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৯

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

২০
X