ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এমপির ব্যানার খুলে নিলেন উপজেলা চেয়ারম্যান

ফেনীতে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে খুলে ফেলা হয় এমপির নামের ব্যানার। ছবি : কালবেলা
ফেনীতে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে খুলে ফেলা হয় এমপির নামের ব্যানার। ছবি : কালবেলা

ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারের নামসংবলিত ব্যানার খুলে নিলেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার। রোববার (১৭ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজীর আমজাদহাটে নোয়াজ ফয়েজুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার উত্তেজিত হয়ে বলেন, 'তোরা আমাকে দাওয়াত দিছস্, ব্যানারে নাম দিছ্ নাই....'। এ কথা বলার সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা লোকজন ব্যানার ছুড়ে ফেলে দেন।

এ বিষয়ে চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ কাজটি ঠিক করেনি। ব্যানারে অবশ্যই আমার নাম দেওয়া উচিৎ ছিল। কোনো ষড়যন্ত্রকারীকে ছাড় দেওয়া হবে না। এমপির প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই।

মাদ্রাসা সুপার জয়নাল আবেদীন ব্যানারে উপজেলা চেয়ারম্যানের নাম না থাকায় ভুল স্বীকার করে বলেন, ভবিষ্যতে এমন কিছু হবে না।

একই অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাশেম মজুমদার তার বক্তব্যের শেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলায় উপস্থিত সবার মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে তিনি তার বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেন ও ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X