বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

বগুড়া শহরে সাজ্জাদ হোসেন নামে এক বিএনপির তৃণমূলের নেতাকে আর্থিক সহায়তা। ছবি : কালবেলা
বগুড়া শহরে সাজ্জাদ হোসেন নামে এক বিএনপির তৃণমূলের নেতাকে আর্থিক সহায়তা। ছবি : কালবেলা

বগুড়া শহরে সাজ্জাদ হোসেন নামে এক বিএনপির তৃণমূলের নেতাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রোববার (২৩ নভেম্বর) শহরের ২নং ওয়ার্ডের বৃন্দাবনপাড়ার তার নিজ বাসভবনে গিয়ে এ সহায়তা দেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তের দুস্থ মানুষদের এমন সহায়তা করে আসছে এ সংগঠনটি ।

সংগঠনটির সূত্রে জানা যায়, বৃন্দাবন পাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন বগুড়া শহরের ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। গত ২৫ সেপ্টেম্বর তার হার্টে দুটি রিং প্রতিস্থাপন করা হয়। তবে ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে বর্তমানে তীব্র আর্থিক অনটনে এবং ঋণগ্রস্ত অবস্থায় পড়েছেন সাজ্জাদ হোসেন।

বিষয়টি নজরে আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বিএনপি পরিবারকে সাজ্জাদ হোসেনের চিকিৎসাসহ জীবনধারণের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দেন।

নির্দেশ অনুযায়ী আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি এবং রাজশাহী ও রংপুর বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বৃন্দাবনপাড়ার সাজ্জাদ হোসেনের বাড়িতে গিয়ে তার হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় কালাম আজাদ বলেন, সাজ্জাদ হোসেন বিএনপির তৃণমূলের একজন নেতা। তিনি চরম দুঃসময়ে দলকে আঁকড়ে ধরে থেকেছেন। আজ অসুস্থতার কারণে তার শোচনীয় অবস্থা। কিন্তু তার দুরাবস্থায় তার ওয়ার্ডের নেতাকর্মীরা এগিয়ে এসেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সহায়তা করেছেন, এটি বিরল একটি দৃষ্টান্ত।

একই রকমভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই সদর উপজেলায় নির্বাচনে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড শহর বিএনপির সভাপতি শহীদুল আলম সঞ্জু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শহর ছাত্রদলের সহসভাপতি রকি, ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

শিশু রামিসা ধর্ষণ-হত্যা / আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X