রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে ১১৭টি আমগাছের চারা কাটল দুর্বৃত্তরা

১১৭টি আমগাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
১১৭টি আমগাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

সারি সারি আমগাছে নতুন মুকুলের কুঁড়ি ধরার কথা ছিল। কিন্তু তার বদলে গোড়া থেকে কেটে ফেলা হয়েছে আমগাছের চারাগুলো। মাটিতে ছড়িয়ে থাকা ডালপালা ও পাতার স্তূপ এখন নীরব সাক্ষী হয়ে আছে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাজীপাড়া এলাকায় এক কৃষকের আমবাগানে।

রাতের আঁধারে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা কেটে ফেলেছে কৃষক সাইদুর রহমানের ১১৭টি আমগাছের চারা। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে নিজের বাগানে গিয়ে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন তিনি। দুই বছরের শ্রম, স্বপ্ন ও বিনিয়োগে গড়ে তোলা আমবাগান ধ্বংসের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সাইদুর রহমান বলেন, দুই বছর আগে সাড়ে ১৫ শতক জমিতে আমি ১৩৩টি উন্নত জাতের আমগাছ রোপণ করেছিলাম। এর মধ্যে ছিল বারোমাসি, কাটিমন, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতি ও বারি-৪ জাত। শুরু থেকেই নিয়মিত সেচ, সার প্রয়োগ ও রোগবালাই দমনে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। চলতি বছর ফল বিক্রির আশাও করেছিলাম।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে আমগাছের চারার সঙ্গে সাথি ফসল হিসেবে প্রায় ৬০ কেজি রসুনের বীজ রোপণ করা হয়েছিল। কিন্তু ১৩৩টি গাছের মধ্যে ১১৭টি গাছ কেটে ফেলা হয়েছে। গাছ, পরিচর্যা ও অন্যান্য খরচ মিলিয়ে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, গাছের সঙ্গে শত্রুতা থাকা উচিত নয়। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এ ধরনের ঘটনা শুধু একজন কৃষকের ক্ষতি নয়; এটি এলাকার কৃষি উৎপাদন ও পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

কাজীপাড়া এলাকার কৃষক ইশা খান বলেন, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। একজন কৃষকের জীবনের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না। আজ সাইদুর রহমান, কাল অন্য কেউ—এভাবে চলতে থাকলে মানুষ কৃষিকাজে আগ্রহ হারাবে।

পবা থানা পুলিশের ওসি আবদুল মতিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো মামলা হয়নি। পূর্ব শত্রুতা ও জমি বিরোধসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, যার গাছ কাটা হয়েছে, তিনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X