ইসমাইল হোসেন, সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে ঈদ ঘিরে কামারদের ব্যস্ততা

কামারদের লোহা পেটানো টুং টাং শব্দে মুখরিত চারপাশ। ছবি : কালবেলা
কামারদের লোহা পেটানো টুং টাং শব্দে মুখরিত চারপাশ। ছবি : কালবেলা

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা আসন্ন। দিনটিকে ঘিরে উৎসব মুখর পরিবেশে জামালপুরে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে। পাশাপাশি কোরবানির পশু জবাই ও কাটাকাটির জন্য বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র তৈরিসহ পুরাতন অস্ত্র শান-ধার দিতেও অনেকে ছুটছেন কামারপাড়ায়।

ঈদকে কেন্দ্র করে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা হাটবাড়ী ও আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী কামারপাড়া এলাকায় কামারদের লোহা পেটানো টুং টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে। দিন যতই যাচ্ছে ততই যেন বাড়ছে কামারদের কর্মব্যস্ততা। তাই শেষ সময়টুকু দিনভর সমান তালে চলছে তাদের দা, বটি, ছুরি কাটারি ও কুড়ালসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি ও শান দেওয়ার কাজ।

এ ছাড়াও গ্রামাঞ্চলে বিভিন্ন সাপ্তাহিক হাটগুলোতেও কেনা-বেচায় কামারদের ব্যস্ত থাকতে দেখা গেছে। কামারদের মধ্যে কেউ দগদগে আগুনে লোহা গরম করছেন, কেউ বা সেই লোহাকে পিটিয়ে বিভিন্ন আকার দিচ্ছেন। আবার কেউ বা তৈরি হওয়া জিনিসে ধারালো করছেন। এ ছাড়াও ভ্রাম্যমাণ কামারির কাছ থেকে অনেকেই পুরাতন দা, বটি, ছুরি ও কাটারিসহ বিভিন্ন ধরনের পুরাতন অস্ত্র ধার করে নিচ্ছেন।

কাবারিয়াবাড়ীর কামার গোপাল চন্দ্র কর্মকার জানান, কোরবানি ঈদ উপলক্ষে কাজের একটু চাপ বেড়েছে। তবে আগের তুলনায় অনেক কম। আগের ঈদগুলোতে একমাস আগে থেকে কাজ শুরু হতো। কিন্তু এবার আগের তুলনায় কাজকাম অনেক কম। নতুনের তুলনায় বেশিরভাগ পুরাতন কাজগুলোই করছি।

শঙ্কর চন্দ্র কর্মকার বলেন, কোরবানির ঈদের আর বেশিদিন বাকি নেই। হাতে আছে মাত্র কয়েক দিন। তবুও কাজের তেমন একটা চাপ নেই। আগের দিনে কাজের চাপে দম ফেলারও সময় পেতাম না। নাওয়া-খাওয়া ভুলে কাজ করতাম সারাক্ষণ। ভোর হতে গভীর রাত পর্যন্ত আমরা কাজ করছি। সারা বছরের উপার্জন এই কোরবানি ঈদকে কেন্দ্র করেই আমরা করে নিতাম। কিন্তু এবার তার চার আনাও দেখচ্ছি না।

দিলীপ চন্দ্র কর্মকার বলেন, কোরবানি ঈদে পশু জবাই ও চামড়া ছাড়ানোর ছুরি ২০০ থেকে ৩০০ টাকা, দা ৩০০ থেকে ৪০০ টাকা, বটি ৩০০ থেকে ৫০০, পশু জবাইয়ের ছুরি ৪০০ থেকে ১ হাজার টাকা, চাপাতি ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছি।

চাপারকোনা হাটবাড়ী কামারপাড়ার মুসলিম কর্মকার আমিনুল ইসলাম জানান, এই গ্রামে ২০ হতে ২৫ জন কর্মকার রয়েছে। তারা সকলেই মুসলমান। আমাদের বাপ-দাদারা হিন্দুদের কাছ থেকে এই কাজটি শিখেছিলেন। তাদের কাছ থেকে আমরাও শিখেছি।

তিনি বলেন, এযাবৎকাল এ কর্ম দিয়েই সংসার চালিয়ে এসেছি। কিন্তু এখন আর পারছি না। সারা বছর কাজ না থাকায় ধর্মীয় এ উৎসবে অপেক্ষায় থাকি। যাতে কিছুটা হলেও পুষিয়ে ওঠা যায়। কিন্তু সেটাও হচ্ছে না। বাপ-দাদার পেশা ছাড়তেও পারি না। একদিকে কয়লার দাম বেশি, আরেকদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সবমিলিয়ে পরিবার-পরিজন নিয়ে চলতে হিমশিম খেতে হয় বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X