চয়ন চন্দ্র ঘোষ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ভেসাল-কারেন্ট জালের ছড়াছড়ি, উদাসীন মৎস্য বিভাগ

চাঁদপুরে ভেসাল-কারেন্ট জালের ছড়াছড়ি। ছবি : কালবেলা
চাঁদপুরে ভেসাল-কারেন্ট জালের ছড়াছড়ি। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব দক্ষিণে ধনাগোদা নদী ও এই নদীর সাথে সংযোগ খালগুলোতে অবৈধ ভেসাল ও কারেন্ট জালের ব্যবহার বেড়েছে। তবে এসব ব্যাপারে মৎস্য বিভাগের উদাসীনতা স্পষ্ট লক্ষ্য করা গেছে। এসব জালে অবৈধভাবে মাছ শিকার করে অসাধু জেলেরা নদী ও খালগুলোতে মৎস্য উৎপাদন হুমকিতে পড়ছে বলে বলে মনে করছেন সুধীমহল।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সরজমিনে মতলবের চরমুকুন্দি, মুন্সিরহাট এয়ারপোর্ট, মধ্য ও উত্তর দিঘলদী, উপাদী উত্তর ও দক্ষিণ, শান্তিনগর, নওগা, নারায়নপুরসহ বেশ কিছু স্থান ঘুরে অর্ধশতাধিক অবৈধ ভেসাল জাল ফেলে প্রতিনিয়ত দেশীয় মাছ শিকার করতে জেলেদের ব্যস্ত সময় পার করতে দেখা যায়।

এই জাল বাঁশের সাথে যুক্ত করে পানিতে ফেলে জাটকা ইলিশসহ ছোট বড় দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করা হচ্ছে। এতে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণি হয়ে পরছে বিলুপ্ত এবং বংশ বৃদ্ধি চরমভাবে ব্যাহত হচ্ছে। এমনকি অবৈধ ভেসাল জাল ও কারেন্ট জালের প্রভাবে নদী বা খালে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

উপজেলা মৎস্য বিভাগ সূত্র বলছে, আইন অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে, খাল বিলে বা নদীতে কোনো কিছু দিয়ে আড়াআড়ি বাঁধ দেয়া বা যেকোনো ধরনের ফাঁদ ব্যবহার ও স্থাপনা নির্মাণ, দুয়ারি চাই, চায়না চাই, ভেসাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে মতলবের উপাদী উত্তর দক্ষিণ ইউনিয়নের হান্নান মিয়া, কাশেম, খোকন, বিল্লাল, দেলোয়ার, নারায়নপুরের সামসুল, আবুল, কাজল, নওগাঁ গ্রামের হযরত আলী, সুজন, শফিকসহ অন্যান্যরা ভেসাল জালে মাছ ধরার কথা স্বীকার করেছেন।

তারা বলেন, ‘আমরা বড় মাছের পাশাপাশি অনেক ছোট পোনাও এভাবে ফাঁদ পেতে ধরি। কিন্তু ছোট বা গুড়া পোনা বিক্রি যোগ্য নয় বলে মৃত পোনাগুলো ফেলে দিতে হয়। তবে প্রশাসন যদি অভিযানে নামে তাহলে আমরা এই অবৈধভাবে নদী ও খালে মাছ ধরা থেকে বিরত থাকবো।’

জেলে শফিক বলেন, ‘ইলিশ মাছ ধরার জন্য সাধারণত আমরা ধনাগোদা নদীতে কারেন্ট জাল ফেলে থাকি। আর ভেসাল জাল ও অন্যান্য চাই খালের মুখে ফাঁদ হিসেবে ফেলে দেশীয় প্রজাতির ছোট বড় সব মাছ ধরি। এখন এগুলো যদি অবৈধ হয় আর প্রশাসন যদি আমাদের অবগত করে তাহলে অবশ্যই আমরা এভাবে মাছ শিকার করবো না।’

এদিকে মৎস্য বিভাগের উদাসীনতা নেই জানিয়ে মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ‘আমরা প্রতিনিয়তই অবৈধ কারেন্ট জাল, ভেসাল জাল, চায়না চাইসহ অন্যান্য অবৈধ জাল ও অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। কেননা মাছ ধরার বিশেষ ধরনের বস্তু কারেন্ট জাল ও ভেসাল জালকে পরিবেশবিদ ও মৎস্য বিজ্ঞানীরা মিঠাপানি ও সামুদ্রিক মাছ বিলুপ্ত হওয়ার জন্য সম্পূর্ণ রূপে দায়ী করছেন। নদীতে ভেসাল জাল, কারেন্ট জাল, চায়না চাই, দুয়াড়ি চাই, গণমসারি জাল এগুলো সব সময়ই অবৈধ। চায়না চাই, গচি জাল, কারেন্ট জালের বিরুদ্ধে দ্রুতই উচ্ছেদ অভিযান চালানো হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X