বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৩:৩৪ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সরকার দেশে দেশে গিয়ে ধরনা ধরেছেন : আমীর খসরু

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চের প্রারম্ভিক সভায় বক্তব্য রাখছেন আমীর খসরু। ছবি : কালবেলা
কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চের প্রারম্ভিক সভায় বক্তব্য রাখছেন আমীর খসরু। ছবি : কালবেলা

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার এদেশ-ওদেশ গিয়ে ধরনা ধরেছেন কিন্তু কোনো লাভ হয়নি, সবাই বিদায় করে দিয়েছেন। আওয়ামী লীগ যাদের ওপর নির্ভরশীল, তাদের হৃদকম্পন শুরু হয়েছে।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চের প্রারম্ভিক সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেছেন।

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ এক দফা দাবিতে বৃহস্পতিবার কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চের এ প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়।

আমীর খসরু বলেন, ‘দেশের রাজপথ এখন বিএনপির দখলে। বিদেশিরাও গণতন্ত্র ও সুষ্ঠু ভোটের পক্ষে। সরকার গদি রক্ষায় অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো কাজ হয়নি।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সামনে দাঁড়াতে পারবে না। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কঠিন সময় পার করতে হবে। সামনে লাগাতার আন্দোলন আসবে, সবাই আন্দোলনে অংশ নিতে হবে। যে আন্দোলনের জোয়ারে ভোট চোরেরা ভেসে যাবে।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজি আমিন উর রশীদ ইয়াসিনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু ও মো. শাহাজাহান। আরও বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X