সাভার প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় শিমু আক্তার (২১) নামে এক তৈরি পোশাক শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও তিন বছরের সন্তানকে খোঁজে পাচ্ছে না পুলিশ। মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টার দিকে আশুলিয়া থানার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার ইঞ্জিনিয়ার মামুনের পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার এসআই আবুল হোসেন।

জানা গেছে, শিমু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোকন্দপুর গ্রামের নয়া মিয়া ব্যাপারীর মেয়ে। তার স্বামী ফারুক হোসেন একই গ্রামের তৈয়েবর মিয়ার ছেলে। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ার কাঠগড়া এলাকার ডেকো লিগেসি গ্রুপের আগামী অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

এই সম্পর্কে এসআই আবুল হোসেন বলেন, একই বাসায় নিহত নারীর আরও দুই বোন এবং খালা-খালু বসবাস করেন। সোমবার মধ্যরাতে স্বামী ফারুককে নিয়ে নিজের ঘরে চলে যান শিমু। সকালে এক বোন তাকে অফিসে যাওয়ার জন্য ডাকতে এসে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে আটকানো। পরে তিনি দরজা খোলে ঘরে ঢুকতেই রক্তের চিহ্ন দেখতে পান। কিন্তু ঘরে কাউকে না পেয়ে বাথরুমে গিয়ে শিমুর গলাকাটা মরদেহ দেখে চিৎকার দিয়ে উঠেন।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বটি অথবা দা দিয়ে জবাই করা হয়েছে। ফারুককে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X