কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বৌভাতের বাস উল্টে খাদে

সিরাজগঞ্জের কামারখন্দে বাস উল্টে খাদে। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের কামারখন্দে বাস উল্টে খাদে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে বৌভাত খেতে এসে কনেপক্ষের বাস ঢালু রাস্তায় গাড়ি নামাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ সময় বাস উল্টে খাদে পড়ে যায়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় উপজেলার জামতৈল গ্রামে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলওয়ে এলাকায় বুদ্ধুর ঢালা হিসেবে পরিচিত স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিয়েবাড়ি সূত্রে জানা যায়, গত বুধবার জামতৈল গ্রামের ছেলের সঙ্গে জেলার কাজিপুর থানার বিয়ারা গ্রামের স্থানীয় এক মেয়ের বিয়ে হয়। গতকাল দুপুরে মায়ের দোয়া নামের একটি বাস রিজার্ভ করে কনেপক্ষের ৫০ জন নিয়ে জামতৈল গ্রামে বৌভাত অনুষ্ঠানে আসে। অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলওয়ে এলাকায় বুদ্ধুর ঢালা হিসেবে পরিচিত স্থানে বাস ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে খাদে পড়ে যায়। এতে ড্রাইভার আহত হয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে কনেপক্ষ অন্য একটি বাস ভাড়া করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানান, এই স্থানটি অনেক বিপজ্জনক। পুরাতন গেট থেকে ১০০মিটার দূরে নতুন গেট নির্মাণ এখনো শেষ হয়নি। নতুন করে পাশে থেকে মাটি কেটে সড়ক তৈরি করা হয়েছে ঠিকই কিন্তু রেলগেট থেকে নেমে যাওয়ার পর সড়কের পাশেই খাদ তৈরি করা হয়েছে।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি মোহা রেজাউল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় আমাদের এখন পর্যন্ত কেউ জানায়নি । যেহেতু বাসটি রাস্তার পাশে থাকা খাদে উল্টে পড়ে রয়েছে তাই চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১০

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১১

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১২

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৩

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৪

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৫

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৬

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৭

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৯

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

২০
X