সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:২০ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি কাজী মনিরুজ্জামান

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার হিসেবে এসপি কাজী মনিরুজ্জামানের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ছবি: কালবেলা
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার হিসেবে এসপি কাজী মনিরুজ্জামানের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ছবি: কালবেলা

চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার জেলা পুলিশ সুপার (এসপি) কাজী মনিরুজ্জামান। শনিবার (৭ অক্টোবর) সকালে খুলনা রেঞ্জ অফিসের অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএমকে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল বিপিএম-বার পিপিএম শ্রেষ্ঠ পুলিশ সুপারের সন্মাননা ক্রেস্ট তুলে দেন।

খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন তিনি। এর মাধ্যমে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন, যা খুলনা রেঞ্জের ইতিহাসে বিরল।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই-এর কৃতিত্ব অর্জন করে সাতক্ষীরা জেলা পুলিশ।

অনুষ্ঠানে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম-এর কাছ থেকে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার, মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ‘শ্রেষ্ঠ সার্কেল, কলারোয়া থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান শ্রেষ্ঠ ওসি, কলারোয়া থানার এসআই (নিঃ) নুর ইসলাম ‘শ্রেষ্ঠ এসআই’ এবং কলারোয়া থানার এএসআই (নিঃ) আলমগীর হোসাইন শ্রেষ্ঠ এএসআই’র পুরস্কার গ্রহণ করেন।

খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) নওরোজ হাসান তালুকদার, আরআরএফ, খুলনাসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টরা (পুলিশ সুপার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১০

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১১

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১২

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৩

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৪

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৫

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৬

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৭

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৮

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৯

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

২০
X