খুলনা ব্যুরো
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা বকুলের উপহার বিতরণ

বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের দেওয়া উপহারসামগ্রী গ্রহণ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা
বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের দেওয়া উপহারসামগ্রী গ্রহণ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা খুলনা-৩ আসনের বিভিন্ন মন্দিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

শনিবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে খুলনা নগরীর দৌলতপুরের ঋষিপাড়া মন্দিরসহ বিভিন্ন মন্দিরে তার পক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের আহ্বায়ক ডা. প্রদীপ দেবনাথের সভাপতিত্বে ও খুলনা মহানগরীর সদস্য সচিব সত্যানন্দ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, বদরুল আনাম, শেখ সাদী, আশরাফুল আলম নান্নু, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, দীপক কুমার, ব্রজেন ঢালী ও সুজানা জলি প্রমুখ।

প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে বিভিন্ন উপহারসামগ্রী স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের হাতে তুলে দেন।

এ সময় প্রধান অতিথি শফিকুল আলম মনা তার বক্তব্যে বলেন, এই অঞ্চলের মাটি ও মানুষের মানবতাবাদী নেতা রকিবুল ইসলাম বকুল মহামারি থেকে শুরু করে বিভিন্ন সময়ে তার নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং এখনো আছেন। তিনি খুলনা-৩ আসনের মুসলমান, হিন্দু, খ্রিস্টানসহ দলমত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি সব ধর্মের উৎসবে সকল মানুষের পাশে থাকার চেষ্টা করেন।

উল্লেখ্য, দুর্গাপূজায় খুলনা-৩ আসনের প্রায় সব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে রকিবুল ইসলাম বকুল নিত্যপণ্যের উপহারসামগ্রী পৌঁছে দিবেন বলে জানিয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ভিডিও বার্তায় ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১০

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১১

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১২

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৩

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৪

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৫

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৬

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৭

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৮

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৯

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

২০
X