সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:১৩ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’, সাতক্ষীরা উপকূলে ৫ নম্বর সংকেত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। আসন্ন ঘূর্ণিঝড়ের সতর্কতায় সাতক্ষীরা উপকূলে পাঁচ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী।

এ ছাড়া উপকূলীয় নদীতে ৩-৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে জেলা প্রশাসক। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় সাতটি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় উপকূলীয় আশাশুনি ও শ্যামনগর উপজেলায় দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্টদের নির্দেশনা দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, জেলায় ৩০০ আশ্রয় কেন্দ্র ও পাঁচ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো একযোগে কাজ করবে।

এদিকে দুর্যোগ আসলে নেতাকর্মীরাও সার্বিক সহায়তায় থাকবে বলে জানিয়েছেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় হামুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১০

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১১

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১২

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৩

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৪

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৫

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৬

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৭

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৮

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৯

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

২০
X