কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৮:৩৯ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে কাপ্তাইয়ে ডুবল যুবক

কাপ্তাই হ্রদ। ছবি : কালবেলা
কাপ্তাই হ্রদ। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর গোসল করতে নেমে তন্ময় বড়ুয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. আরিফুল আমিন।

মৃত তন্ময় বড়ুয়া শহরের রিজার্ভ বাজার ১ নম্বর পাথরঘাটা এলাকার বাসিন্দা নেপাল বড়ুয়ার সন্তান।

রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ সূত্র জানায়, বিকেলে তন্ময় ও তার বন্ধুরা কাপ্তাই হ্রদে ভ্রমণে বের হয়। বিকেলে তারা বালুরচর নামে হ্রদের মাঝখানের একটি দ্বীপে ফুটবল খেলে হ্রদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তন্ময় হ্রদের পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তন্ময়ের মরদেহ উদ্ধার করে।

উদ্ধার কার্যক্রমে অংশ নেয়া ডুবুরি মো. সাকিব বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। তার বন্ধুদের কাছ থেকে সঠিক লোকেশন জেনে উদ্ধার কার্যক্রম শুরু করি। খুব অল্প সময়ের মধ্যেই পানির ৫০ ফুট গভীর থেকে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন বলেন, তন্ময়ের মরদেহ হাসপাতালে রাখা আছে। তার বন্ধুদের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X