চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বাসে আগুন

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বাসে আগুন। ছবি : কালবেলা
চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বাসে আগুন। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চট্টগ্রামে পোশাক শ্রমিকদের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কর্ণফুলী থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেল্লাপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ‘অগ্নিসন্ত্রাস ও সহিংসতার’ প্রতিবাদে কর্ণফুলীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছে।

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিতে এ নিয়ে মোট চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিভিন্ন এলাকায় ভাঙচুর করা হয়েছে অনেক যানবাহন।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, বাসটি পোশাক শ্রমিক নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিল। ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় অবরোধকারীরা হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কয়েকটি স্পটে মিছিল করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য অবশেষে ভারতের পর্যটন ভিসা চালু, আবেদন করবেন যেভাবে

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১০

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১১

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১৩

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৫

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৬

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৭

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

২০
X