যশোর ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে ২৪ কেজি গাঁজাসহ আটক ২

২৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা
২৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা

যশোরে ২৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শার্শা উপজেলার বহিলাপোতা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে আলম শেখ (৩৮) ও মানিকিয়া গ্রামের সাজেদ আলীর ছেলে লালটু মোড়ল (৩৫)।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপণ কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীদের কাছে থাকা বস্তা দেখে তাদের থামার সংকেত দিলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে আলম শেখ ও লাল্টু মোড়লকে আটক করা হয়। অপর দুইজন হাবিবুল্লাহ ও সামাজুল বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় চারজনকে আসামি করে শার্শা থানায় মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X