মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৯:২৩ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ২

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কেওটখালির দুর্ঘটনাস্থল। ‍পুরনো ছবি
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কেওটখালির দুর্ঘটনাস্থল। ‍পুরনো ছবি

ঢাকা-মাওয়া (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) এক্সপ্রেসওয়েতে ভোলা পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কায় দুজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনায় নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন, পৌরবি রায় (২৬), জাহিদ হাসান (২৮), দ্বীপ হাওলাদার (২৪), ইকরাম (৩৩) ও রাখি (২৩)। তারা বরিশাল ও ফিরোজপুর জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের কেওটখালি এলাকার ঢাকামুখী লেনে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইল্যান্ডে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। বাকি আহত পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাতজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১০

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১১

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৩

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৪

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৬

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৮

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৯

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

২০
X