মিঠু দাস জয়, সিলেট
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৩:৩০ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ উত্তপ্ত সিলেট

সিলেটে সড়কে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
সিলেটে সড়কে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠেছে সিলেটের রাজপথ। হরতালের সমর্থনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে সিলেটের কোর্ট পয়েন্টে সাবেক মেয়র আরিফুল হকের নেতৃত্বে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল হলেও সন্ধ্যার পর থেকেই ছড়ায় আতঙ্ক।

সন্ধ্যার পরে ছাত্রদলের মিছিল থেকে মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ আর মশাল মিছিল থেকে রাস্তায় আগুন জ্বালানোয় অতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী। তবে পুলিশ বলছে পরিবেশ নিয়ন্ত্রণে আছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বন্দরবাজারের রঙমহল টাওয়ার থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে। মিছিলটি করিম উল্লাহ মার্কেটের সামনে যাওয়ার পর রাস্তায় মশাল ফেলে মিছিল করতে থাকে তারা। ঠিক তখনই সেখানে একটি ককটেলের বিস্ফোরণ ঘটলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিকবিদিক ছুটতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালী থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত সরে যান। তবে পুলিশ সন্দেহভাজন হিসাবে এক যুবককে আটক করে।

এর আগে ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর ধোপাদিঘির পাড় থেকে বন্দর বাজার অভিমূখে বিক্ষোভ মিছিল করে। এসময় বিক্ষোভ মিছিল থেকে একাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এরপর শ্লোগান দিতে দিতেই তারা সেখান থেকে চলে যান।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, তারা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিলেন। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান। এসময় একজনকে মিছিল থেকে ধরে আনার কথা নিশ্চিত করলেও তার নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১০

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১১

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১২

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৩

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৪

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৫

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৬

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৭

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৯

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

২০
X