কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নারীর সঙ্গে হুইপ আতিকের ‘আপত্তিকর অডিও’ ভাইরাল

হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ছবি : সংগৃহীত
হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্কুল শিক্ষিকার সঙ্গে শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের আপত্তিকর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে।

গতকাল সোমবার (২০ নভেম্বর) রাতে কথোপকথনের অডিওটি হুইপ আতিকের ছবির সঙ্গে এডিট করে ভিডিও আকারে একটি ফেসবুক পেজে পোস্ট হয়। পরবর্তীতে সেই আইডি ডিজএ্যাবল করা হয়। কিন্তু সেই পোস্টের অডিওটি ডাউনলোড করে অনেকেই বিভিন্ন আইডি থেকে পোস্ট করেন। ৭ মিনিট ৩০ সেকেন্ডের সেই অডিওতে ওই নারীর সঙ্গে হুইপ আতিককে ‘আপত্তিকর’ ভাষায় কথা বলতে শোনা যায়।

জানা যায়, ওই নারীর দুইবার বিয়ে হয়েছে। দুটি সংসারই ভেঙে যায়। তবে প্রথম সংসারে ১০ বছরের একটি সন্তান রয়েছে। বর্তমানে তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক। শেরপুর পিটিআইয়ের প্রশিক্ষণ কোর্সের একটি পোগ্রামে হুইপের সঙ্গে এই নারীর পরিচয় হয় বলে এলাকায় গুঞ্জন রয়েছে। হুইপ আতিক তিন সন্তানের বাবা। তাদের একজন ডাক্তার, বাকি দুইজন পড়াশোনা করছেন।

আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়দের দাবি, সরকারি চাকরি দেওয়ার নাম করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এমন অসংখ্য তরুণী ও নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন আতিউর। তার কারণে বাগমারাবাসী দেশের কোথাও মুখ দেখাতে পারেন না। এজন্য তারা হুইপ আতিউরের শাস্তি চান।

এ বিষয়ে কথা বলতে হুইপ আতিউর রহমানের ব্যক্তিগত মুঠোফোন নাম্বারে কল করা হলেও তা রিসিভ হয়নি। কালবেলার পক্ষ থেকে ওই শিক্ষিকার সঙ্গেও যোগযোগ করার চেষ্টা করা হয়। তবে তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১০

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১২

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৩

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৫

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৮

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৯

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

২০
X