সাভার প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পিএসসির সহকারী পরিচালকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা

মো. মাহবুবুর রহমান। ছবি : সংগৃহীত
মো. মাহবুবুর রহমান। ছবি : সংগৃহীত

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দার মো. লুৎফর রহমান বাদী হয়ে গত সোমবার এই মামলা দায়ের করেন। মামলায় বেআইনি জনতাবদ্ধ হয়ে জমিতে অনাধিকার প্রবেশ করে মারপিট করে সাধারণ জখম করাসহ চাঁদাদাবি, চুরি ও ভয়ভীতির হুমকি প্রদানের অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, মাহবুবুর রহমানসহ (৫৮) তার ৭/৮ জন সহযোগী সন্ত্রাসী ও ভূমিদস্যু প্রকৃতির লোক। তার একটি ক্যাডার বাহিনী আছে। সাভার মডেল থানাধীন মোগড়াকান্দার পাচুলী মৌজায় কবির হোসেন ক্রয় সূত্রে ৬.২৫ শতাংশ জমির মালিক। বাদী মো. লুৎফর রহমান ওই জমির কেয়ারটেকার। গত ২৭ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে ওই জমিতে বালু ভরাটের কাজ শুরু করলে, বিবাদী মাহবুবুর রহমানসহ সহযোগী অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে ওই সম্পত্তির মধ্যে অনধিকারভাবে প্রবেশ করে। বালু ভরাট করতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিবাদীরা লাঠি দ্বারা বাদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। বাদীর চিৎকারে তার চাচাতো ভাই জুলহাস (৪৫) ও ভাগিনা শাহাদাৎ (২৮) এগিয়ে যায়। তারা বাদীকে রক্ষার চেষ্টা করলে তাদেরকেও লাঠি দিয়ে আঘাত করে জখম করে। একপর্যায়ে তারা বাদীকে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরে বাদী ও তার দুই ভাই সেখানে উপস্থিত লোকজনদের সহায়তায় সাভার উপজেলা স্বাস্থ্য কময়েক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ ব্যাপারে মামলার বাদী ভুক্তভোগী লুৎফর রহমান কালবেলাকে বলেন, ঘটনার দিন জমির মালিক কবির স্যারের সাথে বালু ফেলা নিয়ে চাঁদা দাবির জেরে অভিযুক্ত মাহবুব বাকবিতণ্ডায় জড়ায়। মাহবুব তার বাহিনী নিয়ে কবির স্যারের উপর হামলা করতে গেলে আমি তাদের বাধা দেই। এ সময় তারা আমাকে মারধর করতে থাকে। পরে আমার চাচাতো ভাই ও ভাগনে আমাকে বাঁচাতে আসলে তাদেরকেও মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়। পরে আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে সাভার মডেল থানায় এ বিষয়ে ঘটনার দিনই একটি অভিযোগ দায়ের করি। কিন্তু ঘটনার প্রায় ১৫ দিন পর হঠাৎ জানতে পারি অভিযুক্ত উলটো আমার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। পরে আমি আদালত থেকে জামিন নিয়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

লুৎফর রহমান আরও বলেন, এই মাহবুব তার চাকরির প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে। কেও তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদেরকে তার বাহিনীর দ্বারা আক্রমণ ও মিথ্যা মামলার শিকার হতে হয়।

বিষয়টি নিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করননি। পরে তার মুঠোফোনে খুঁদে বার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।

এ ব্যপারে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান কালবেলাকে বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। প্রাথমিকভাবে মারামারির ঘটনার সত্যতা পেয়েছি। এতে দুই পক্ষই কাউন্টার মামলা করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১০

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১১

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১২

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৩

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৪

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৭

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৮

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৯

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

২০
X