ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০১:১৫ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০১:৫১ এএম
অনলাইন সংস্করণ

ফেনীর ৩ আসনের একটিতে নতুন মুখ 

ফেনী থেকে আ.লীগের মনোনীত প্রার্থীরা। ছবি : কালবেলা
ফেনী থেকে আ.লীগের মনোনীত প্রার্থীরা। ছবি : কালবেলা

ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে একটিতে নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ফেনী -২ থেকে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য বায়রার সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যারা দলের মনোনয়ন পেয়েছে তাদের নাম ঘোষণা করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার দলীয় মনোনয়ন বিক্রি উদ্বোধন করার পর ফেনীর তিনটি আসনে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) ১০ জন, ফেনী-২ (সদর) ৮ জন ও ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) ১৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

ফেনী সদর আসন থেকে নিজাম উদ্দিন হাজারী ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন নিজাম উদ্দিন হাজারী।

অন্যদিকে ফেনী-৩ আসন থেকে মো. আবুল বাশার ২০০৮ সালে নৌকার প্রার্থী হলেও নির্বাচনে জয়লাভ করতে পারেননি। এরপর ২০১৪ ও ২০১৮ সালে নৌকার প্রার্থী হিসেবে দল মনোনয়ন দিলেও জোটের কারণে আসনটি ছেড়ে দিতে হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X