শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
হিলি প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা চত্বরে প্রবেশ করায় মুরগি আটকে রাখলেন ইউএনও

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। ছবি : সংগৃহীত
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। ছবি : সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদে মুরগি প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে আটকে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

প্রায় ১৭ ঘণ্টা আটক রাখার পর মালিককে অফিসে ডেকে এনে অপমান করে মুরগি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।

গত সোমবার (২৭ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় এ ঘটনা ঘটে। ওইদিন বিকেলে মুরগি আটক করা হলেও পরদিন মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে মালিককে মুরগিটি ফেরত দেওয়া হয়।

মুরগির মালিক মাকছুদা বলেন, ‘গত সোমবার বিকেলে মুরগি ধরে বেঁধে রাখেন ইউএনও। পরে কাজের বুয়াকে দিয়ে তিনি আমাকে খুঁজে বের করেন। এ ছাড়া পরদিন ইউএনও অফিসে আমাকে দেখা করে মুরগি ফেরত আনতে বলেন। আমি উপজেলায় গেলে মুরগি কেন পরিষদে আসে, উপজেলা চত্বরে যেন ভবিষ্যতে মুরগি প্রবেশ না করে এবং প্রবেশ করলে ব্যবস্থা নেবে বলে জানান ইউএনও। পরে সে আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়।’

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পিয়ন লাভলী বেগম বলেন, ইউএনও স্যারের নির্দেশে মুরগিটা আটকে রাখা হয়েছিল।

হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, আমি মুরগির মালিককে ডেকেছিলাম। উপজেলা পরিষদের পরিবেশ সুন্দর রাখার জন্যই। আমি তাদের উপজেলা পরিষদে মুরগি প্রবেশের ক্ষেত্রে নিরুৎসাহিত করেছি মাত্র।

হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, বিষয়টি ছোট, তবে দুঃখজনক। মুরগির মালিকসহ মহল্লাবাসী আমার কাছে এসেছিলেন। আমি বিষয়টি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১০

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১১

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১২

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৩

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৪

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৫

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৬

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৭

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৮

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৯

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

২০
X