তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

বই উৎসবের আগেই কালোবাজারে নতুন বই বিক্রি

স্কুলের ভিতর থেকে জানালা দিয়ে বের করে দেওয়া বই সংগ্রহের খণ্ডচিত্র। ছবি : ‍কালবেলা
স্কুলের ভিতর থেকে জানালা দিয়ে বের করে দেওয়া বই সংগ্রহের খণ্ডচিত্র। ছবি : ‍কালবেলা

বছরের শুরুতেই শিশুদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার ঘোষণা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অথচ সেই পাঠ্যবই শিশুদের হাতে পৌঁছার আগেই এক শ্রেণির অসাধু শিক্ষক-কর্মচারীর কারণে বিক্রি হচ্ছে বাজারে।

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া সাউথ করুয়া উচ্চ বিদ্যালয়ে গত শুক্রবার (১ ডিসেম্বর) সকালে ভ্যানে ভরে নতুন বই বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিশুদের হাতে পৌঁছার আগে কালোবাজারে বই বিক্রির এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এর বিচার চেয়েছেন। তবে জেলা শিক্ষা অফিসার দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন ভ্যানচালক স্কুলের নতুন বই ভ্যানের ভিতরে তুলছেন এবং স্কুলের ভিতর থেকে একজন বই জানালা দিয়ে বের করে দিচ্ছেন। স্থানীয়রা উপস্থিত হয়ে তাদের জিজ্ঞেস করলে তারা শিক্ষক সোলাইমানের নির্দেশে বই বিক্রির কথা বলেন। তখন স্থানীয়রা বইগুলোতে ২০২৩ সালের নতুন অনেক বই দেখতে পান। এই ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সুলাইমান মাস্টার অর্থের বিনিময়ে অনেকের পোস্ট ডিলিট করান। সেই ভিডিওতেও ভ্যানচালক সোলায়মান মাস্টারের কথা রয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদির সাংবাদিকদের বলেন, অভিযুক্ত মাস্টারের সাথে আমি ফোনে কথা বলেছি। তিনি বিষয়টা জানেন না বলে দাবি করেছেন। ঘটনাটি যেহেতু শুক্রবারের। এই ঘটনাটি নৈশপ্রহরী করে থাকতে পারে বলে তার দাবি।

বিষয়টা অত্যন্ত দুঃখজনক বলে দাবি করে ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নুন বলেন, বই আমরা উৎসবের সাথে শিশুদের হাতে তুলে দেই। শিশুদের এই বাইরে বিক্রি অন্যায়।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রহুল আমিন তালুকদার ঘটনাটি অবগত বলে জানান। তিনি বলেন, বিষয়টি আমি জানার পরেই প্রধান শিক্ষককে অবহিত করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি।

জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান বলেন, নতুন বই তো দূরের কথা পুরাতন বইও বিক্রি করার সুযোগ নাই। বই বেশি হলে ফেরত দেওয়ার বিধান রয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের কথা বলেন।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মো. সুলাইমান ও নৈশপ্রহরী মো. দুলালের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাদের মোবাইল ফোনে বারবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১০

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১১

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১২

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৪

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১৫

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৭

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১৮

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১৯

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

২০
X