সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১২:৪১ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু সেতুর দুই লেনে চলছে উত্তরের গাড়ি, ঢাকামুখী লেনে যানজট

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সৃষ্ট যানজট এড়াতে সেতুর দুটি লেনেই ছাড়া হচ্ছে উত্তরবঙ্গগামী যানবাহন। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সৃষ্ট যানজট এড়াতে সেতুর দুটি লেনেই ছাড়া হচ্ছে উত্তরবঙ্গগামী যানবাহন। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সৃষ্ট ভয়াবহ যানজটের প্রভাব এড়াতে সেতুর দুটি লেনেই ছাড়া হচ্ছে উত্তরবঙ্গগামী যানবাহন। ঢাকামুখী লেনের যান চলাচল বন্ধ রাখায় পশ্চিমেও সৃষ্টি হয়েছে যানজট। আবার অতিরিক্ত গাড়ির চাপে উত্তরবঙ্গগামী লেনেও রয়েছে ধীরগতি।

বুধবার (২৮ জুন) সকাল থেকেই সেতুর পূর্বপাড়ে ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পশ্চিমপাড়ে যানজট এড়াতে দুটি লেন উত্তরাঞ্চলের গাড়ির জন্য খুলে দেওয়া হয়।

সরেজমিনে জানা যায়, স্বজনদের সঙ্গে ঈদ করতে গণপরিবহন ছাড়াও ট্রাক-পিকআপে করে ঘরে ফিরছে মানুষ। ফলে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকগুণ গাড়ির চাপ বেড়েছে। এ অবস্থায় বঙ্গবন্ধু সেতুর ওপরে দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে পূর্বপাড়ে ভোর থেকেই শুরু হয় যানজট।

এদিকে যানজটের প্রভাব এড়াতে সেতুর দুটি লেন দিয়েই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকামুখী লেনের টোলপ্লাজা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে এ লেনের অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। অপরদিকে অতিরিক্ত গাড়ির চাপে উত্তরবঙ্গগামী লেনেও রয়েছে ধীরগতি।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সালেকুজ্জামান বলেন, ‘ওপারে তীব্র যানজট রয়েছে। ফলে আমরাও ঝামেলায় পড়েছি। তাই ঈদে ঘরমুখো মানুষ কষ্ট লাঘবে আমরা সেতুর উপর দুটি লেন দিয়ে উত্তরবঙ্গগামী পার করে দিচ্ছি। ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X