আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা দেখতে অভিযান

সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। ছবি : কালবেলা
সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও তা ভঙ্গ হচ্ছে কিনা- তা দেখভালে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। মোট ৩৯ দিনের জন্য মাঠে সার্বক্ষণিক থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে আশাশুনির ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, হাটবাজারসহ জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন দায়িত্বপ্রাপ্ত সাতক্ষীরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। এ সময় তিনি নির্বাচনী বিধিমালা মেনে চলার জন্য সব প্রার্থী ও তার এজেন্ট, সমর্থকদের অনুরোধ জানান।

তিনি বলেন, জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী জেলার সব উপজেলায় নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে জেলা এবং উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। জাতীয় নির্বাচনের মনোনয়নপ্রাপ্তি থেকে প্রতীক বরাদ্দ পর্যন্ত এবং তৎপরবর্তীকালে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারের ক্ষেত্রে যেসব বিধিবিধান রয়েছে তা প্রতিপালনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা মোতাবেক প্রচার সামগ্রী অপসারণের জন্য অভিযান পরিচালিত হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে বিভিন্ন অভিযান পরিচালনাকালে আশাশুনি থানার পক্ষে এসআই আব্বাস, এসআই মুহিত, এসআই বিশ্বজিৎসহ সঙ্গীয় ফোর্স যথাযথভাবে দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X