টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে পণ্য আমদানি শুরু

২১ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাখাইন রাজ্য থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যের চালান আসে। ছবি : কালবেলা
২১ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাখাইন রাজ্য থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যের চালান আসে। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে আবারো আমদানি-রপ্তানি চালু হয়েছে। ২১ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাখাইন রাজ্যের মংডু শহর থেকে টেকনাফ স্থলবন্দরে কয়েকটি পণ্যের চালান আসে। তবে এই কদিনে রাজস্ব আদায়ে বিরাট ক্ষতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সময়ে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ৬০ কোটি টাকা।

টেকনাফ স্থলবন্দর সূত্রে জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের কারণে ১৪ নভেম্বর থেকে বন্ধ ছিল বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য। ২১ দিন পর ৪টি ট্রলারে পণ্য এসে ভিড়েছে টেকনাফ স্থলবন্দরে। পণ্যগুলোর মধ্যে আছে আদা, মাছ, নারিকেল ও সুপারি।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এ এস এম মোশাররফ হোসেন জানান, এসব পণ্য আমদানি করেছেন ওমর ফারুক নামের এক ব্যবসায়ী। রাজস্ব দিয়ে পণ্য খালাস ও সরবরাহের প্রক্রিয়া চলছে।

টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক ওমর ফারুক জানান, সকালে ৩০ টন আদা, ১০০ টন মাছ, ৫৫ টন নারিকেল ও ২৫২ টন সুপারি টেকনাফ স্থলবন্দর জেটিতে এসে পৌঁছেছে।

তিনি আরও জানান, মিয়ানমারে কিনে রাখা শত-শত টন আদা, মাছ, নারিকেল ও সুপারি দেশটির আকিয়াব বন্দরে ছিল। এগুলো আনা যাচ্ছিল না। অনেক ব্যবসায়ীর পণ্য নষ্ট হয়ে গেছে। ফলে তাদের লোকসান গুনতে হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী জানান, ব্যবসায়ীরা আইজিএম (পণ্যের তালিকাযুক্ত কাগজপত্র) জমা দিয়েছেন। রাজস্ব দেওয়ার পর পণ্য খালাস ও সরবরাহ করা হবে।

শুল্ক কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, গত ১৪ নভেম্বর মংডু শহর থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্য আসেনি। একইভাবে টেকনাফ থেকে পণ্য মিয়ানমারে যায়নি। এই কয়দিনে প্রায় ৬০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১০

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১২

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৫

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৮

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৯

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

২০
X