লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমের ওষুধ খাইয়ে অটো ছিনতাই 

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অটো চালক আব্দুল কাদের। ছবি : কালবেলা
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অটো চালক আব্দুল কাদের। ছবি : কালবেলা

চায়ের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে আব্দুল কাদের (৩৫) নামে এক অটো চালককে অচেতন করে তার অটোরিকশা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। পরে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে লালমনিরহাট সদর উপজেলা গোকুন্ডা তিস্তা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। অটো চালক আব্দুল কাদের রংপুর গঙ্গাচড়া উপজেলার পুর্ব ইছালী এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো তিনি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে মহিপুর তিস্তা সড়ক সেতু পাড় হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে দুপুরে এক অজ্ঞাত ব্যক্তি অটো ভাড়া নিয়ে লালমনিরহাটের তিস্তা রেল ক্রসিং এলাকায় আসার পথে লালমনিরহাট শহরের মিশন মোড়ে আরো এক অজ্ঞাত ব্যক্তিকে উঠিয়ে নেয় এবং বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। একপর্যায়ে বিকাল সাড়ে ৪টার সময় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন এর তিস্তা রেল-ক্রসিং এর পাশে নিয়ে গিয়ে সেখানে অজ্ঞাত আরো এক ব্যক্তি অটো চালক আবদুল কাদেরকে চায়ের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়। পরে চালক আব্দুল কাদের অটোতে গিয়ে অচেতন হয়ে পড়লে তাকে রেল-ক্রসিং এর রাস্তার পাশে রেখে অটোরিক্শা নিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে অচেতন আব্দুল কাদেরকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসা নিয়ে একদিন পর বৃহস্পতিবার বিকালে তার জ্ঞান ফেরে। পরে সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দেন আবদুল কাদের।

এ ব্যাপারে সদর থানার ওসি ওমর ফারুক জানান, থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১০

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১১

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৪

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৬

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৮

ছেলের হাতে বাবা খুন

১৯

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

২০
X