দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ইয়াবা সেবনে বাধা

পেট্রোলের আগুনে ঝলসানো সেই হোটেল ম্যানেজারের মৃত্যু

পেট্রোলের আগুনে ঝলসানো সেই হোটেল ম্যানেজারের মৃত্যু

পটুয়াখালীতে হোটেল কক্ষে ইয়াবা সেবনে বাধা দেয়ায় সন্ত্রসীদের ছোড়া পেট্রোলের আগুনে ঝলসে যাওয়ার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের (৩৮) মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

এর আগে ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট সংলগ্ন সিকদার রেস্ট হাউসে ঢুকে শহরের চিহ্নিত সন্ত্রাসী সাকিব গাজীর নেতৃত্বে অজ্ঞাত দুর্বৃত্তচক্র হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।

হোটেলের কর্মচারীরা অগ্নিদগ্ধ জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করে। টানা পাঁচ দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে বুধবার ভোর রাত ৪টার দিকে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন অভিযুক্ত সাকিব গাজীসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত সাকিব গাজী ফটিকের খেয়াঘাট এলাকার শাহিন গাজীর ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট সংলগ্ন সড়কের চিহ্নিত সন্ত্রাসী সাকিব গাজী ও তার নেশাগ্রস্ত কয়েক সহযোগী মাঝেমধ্যে সিকদার রেস্ট হাউসে জোর করে কক্ষে ঢুকে নেশার আড্ডা বসিয়ে মাতলামি, বয়-বেয়ারাকে মারধর এমনকি ক্যাশ থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যেত। এলাকার বখাটেদের ভয়ে সবাই তটস্থ থাকলেও ম্যানেজার জাহাঙ্গীর এর প্রতিবাদ করে এবং ঘটনার কয়েক দিন পূর্বে সাকিবের পিতা শাহীন গাজীর কাছে বিচার দেন। এই আক্রোশে সাকিব গাজী ও তার সহযোগী তিন থেকে চারজন ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে সিকদার রেস্ট হাউসে ঢুকে কক্ষের চাবি দিতে জোর করে। ম্যানেজার জাহাঙ্গীর কক্ষের চাবি দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষোভে উত্তেজিত হয়ে তাদের সঙ্গে থাকা পলিথিনের পেট্রোল ছুড়ে মারে এবং জাহাঙ্গীরের গায়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। হোটেলের অন্য সহকর্মীরা পানি ঢেলে আগুন নেভায়। ততক্ষণে জাহাঙ্গীরের মুখ-মণ্ডলসহ শরীরের দুই-তৃতীয়াংশ ঝলসে যায়। তখন তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পর দিন ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঁচ দিন চিকিৎসারত অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১০

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১১

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১২

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৩

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১৫

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১৬

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১৭

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১৮

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১৯

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

২০
X