সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

পরিকল্পনামন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইল নির্বাচন অনুসন্ধান কমিটি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। সুনামগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) রশিদ আহমেদ মিলন বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে পরিকল্পনামন্ত্রীর কাছে এ চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, জগন্নাথপুর উপজেলার শ্রীরামসীতে শনিবার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে এবং সোমবার আশারকান্দি ইউনিয়নের বড় ফেছি বাজারে ব্যানার টানিয়ে কর্মিসভায় অংশ নেন তিনি। যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১২ এর বিধান লঙ্ঘন করে নির্ধারিত সময়ের পূর্বে নির্বাচনী প্রচারণার সামিল।

আরও বলা হয়, এই অবস্থায় নির্বাচন পূর্ব অনিয়মের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে না তা আগামী রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার মধ্যে ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি আইন মান্যকারী মানুষ। আওয়ামী লীগের একজন কর্মী। দলের কর্মিসভায় উপস্থিত হয়েছিলাম। ওখানকার উচ্ছ্বাস উপেক্ষা করা যায়নি। এটা ঠিকও হয়নি। অবশ্যই সবাইকে আইন মানতে হবে। আমি আদালতের নির্দেশ অনুযায়ী ব্যাখ্যা দেব।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে টানা তিনবারের এমপি এম এ মান্নান। এবারও তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এই আসনে অন্য প্রার্থীরা হলেন তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন, জাতীয় পার্টির তৌফিক আলী, জাকের পার্টির মো. নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মাহ্ফুজুর রহমান খালেদ।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X