যশোর ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

যশোরের এসপিকে বদলি চেয়ে করা জাতীয় পার্টির আবেদন প্রত্যাহার

যশোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
যশোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারকে বদলির দাবি জানিয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দাখিলের পর বিকেলেই সেই চিঠি প্রত্যাহার করে নিয়েছেন জেলার ছয়টি সংসদীয় আসনের জাতীয় পার্টির প্রার্থীরা।

জেলার সবকটি আসনের প্রার্থী এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে এসপিকে বদলির দাবি জানিয়ে দাখিল করা চিঠি প্রত্যাহারের আবেদন জমা দেন।

৬টি আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের যৌথ স্বাক্ষরিত ওই প্রত্যাহারপত্রে বলা হয়েছে, বিশেষ কারণে তারা সকালে দাখিল করা আবেদন প্রত্যাহার করে নিচ্ছেন। এতে স্বাক্ষর করেছেন যশোর-১ আসনের জাপাপ্রার্থী মো. আক্তারুজ্জামান, যশোর-২ আসনের ফিরোজ শাহ, যশোর-৩ আসনের মো. মাহবুব আলম, যশোর-৪ আসনের জহুরুল হক, যশোর-৫ আসনের এম এ হালিম ও যশোর-৬ আসনের জি এম হাসান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও যশোর-৩ আসনের প্রার্থী মাহবুব আলম বাচ্চু বলেন, এসপিকে নিয়ে মূলত যশোর-৫ আসনের জাপাপ্রার্থী সংশয়ের মধ্যে ছিলেন। তার কারণেই সকালে আবেদনটা করা হয়েছিল। কিন্তু পরে যখন প্রকৃত বিষয়টি পরিষ্কার হয়েছে এবং অবাধে ভোটদানের পরিবেশ বজায় থাকবে বলে নিশ্চয়তা পেয়েছি তখন আগের আবেদনটি প্রত্যাহার করেছি।

যশোর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ শাহ্ বলেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনের নিশ্চয়তা রয়েছে বলে জানানোয় আমাদের পার্টির মহাসচিবের নির্দেশে নির্বাচন কমিশনে যশোরের এসপির বিরুদ্ধে করা আবেদন প্রত্যাহার করে নিয়েছি।

যশোর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জহুরুল ইসলাম জহির বলেন, পুলিশ সুপারের বিরুদ্ধে আমার কখনোই অভিযোগ ছিল না। আমার নামে দাখিল করা সকালের আবেদনটির সাথেও আমার সম্পৃক্ততা নেই। বরং আবেদন প্রত্যাহারের ব্যাপারে ভূমিকা রেখেছি।

এর আগে বৃহস্পতিবার সকালে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে বদলির দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে পৃথকভাবে চিঠি দিয়েছিলেন জেলার ছয় সংসদীয় আসনের জাতীয় পার্টির ছয় প্রার্থী। তবে তাদের প্রত্যেকের চিঠির ভাষা একই। চিঠিতে বলা হয়েছিল, এসপি প্রলয় কুমার জোয়ারদার প্রায় তিন বছর যশোর জেলায় কর্মরত। ফলে তিনি আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

১০

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

১১

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

১২

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

১৩

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

১৪

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

১৫

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

১৬

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১৭

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১৮

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১৯

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

২০
X