পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধারা দল-মতের ঊর্ধ্বে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি : কালবেলা
অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি : কালবেলা

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দল-মতের ঊর্ধ্বে। বীর মুক্তিযোদ্ধারাই এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টি, লাল-সবুজের পতাকার কারিগর। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, দেশ স্বাধীন না হলে আমি কেরানি হতাম কিনা জানি না। আমার দুই পাশে বসা এসপি এবং ডিসি সাহেবদের অবস্থান কী হতো জানি না। আমাদের পূর্ব পাকিস্তানের সরকারি চাকরিজীবীদের উচ্চ পদস্থ কোনো পদ দিত না। প্রমোশন তো অনেক দূরের কথা। গ্রেডেশনে তাদের অবস্থানটা নিম্নে রাখা হতো। আর এখন সচিব পদে সম্মানিত না করতে পারলেও গ্রেড-১ দিয়ে সম্মানিত করা হয়। পাকিস্তান আমলের দীর্ঘ ২৩ বছরে বাঙালিদের গ্রেড-১ দেওয়া হয়নি। কী ভয়াবহ অবস্থার মধ্যে আমরা ছিলাম। লেখাপড়ার মধ্যেও অসামঞ্জস্য থাকত। এভাবে আমাদের গৃহপালিতই শুধু না, আমাদের পায়ের যাঁতাকলে পিষ্ট করে রাখা হতো। সেখান থেকে লাল সবুজের পতাকাকে উড্ডিন করা, বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি করা এই কৃতিত্ব বীর মুক্তিযোদ্ধাদের। যার নেতৃত্বে ছিলেন ইতিহাসের কালজয়ী ক্ষণজন্মা মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি, অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় প্রমুখ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X